Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবির খাদ্য সহায়তা প্রদান

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন কৃত প্রেরনকৃত ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮মে) ৫৫ বিজিবি’র ব্যবস্থাপনায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া বিওপির সংলগ্ন খোলা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ কোম্পানি কমান্ডার , স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.