Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মে, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারের উদ্যোগে ১৫০০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা-মসজিদসহ রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল হোসেন লিটন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন, নাজমুল ইসলাম বকুল, আব্দুল হান্নান।

এছাড়া চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শিমু, জাহাঙ্গীর তরফদার, শেখ কামাল, সুমন আহমেদ সাগর, মারজান চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.