Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জেলা পরিষদের ঈদ সামগ্রী

জৈন্তাপুর প্রতিনিধি |  ২২ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার সংবাদকর্মীদের মাধ্যমে তালিকা তৈরি করে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব।

বৃহস্পতিবার (২১ মে) জেলা পরিষদ ডাক বাংলো মাঠে ঈদ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সদস্য আবুল হোসেন মো. হানিফ,  অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সদস্য শোয়েব উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.