Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া মারা গেছেন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাগরদীঘি এলাকার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া।

শুক্রবার (২৯ মে) দুপুর ১১টা ৫৮ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

মো. সিরাজ মিয়া মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শত্রুদের দেশ থেকে বিতাড়িত করতে নিজেও আহত হন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাকে শহরের কলেজ সড়কের কবরস্থানে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.