Sylhet Today 24 PRINT

এসএসসিতে জুড়ীর বাশারের কৃতিত্ব

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের ভাতিজা আবুল হাসান মো. বাশার চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

রোববার (৩১ মে) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বাশার ভোগতেরা গ্রামের আজমল আলীর ছেলে। বাশারের বড় ভাই আবু সাঈদ মো. শরীফ ২০১৪ সালে জুড়ী উচ্চ সরকারি বিদ্যালয় বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

মো. তাজুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু শিক্ষকদের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। অভিভাবকরাও দায়িত্বশীল হতে হবে, সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। তবেই ভালো ফলাফল আশা করা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.