Sylhet Today 24 PRINT

কৃষক দল সিলেট মহানগরের শোক

কেন্দ্রীয় সংসদের সদস্য সচিবের মাতার মৃত্যু

নিউজ ডেস্ক |  ১৩ জুন, ২০২০

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ হাসান জাফির তুহিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট মহানগর কৃষকদল।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় সিলেট মহানগর কৃষকদলের সদস্য সচিব মারুফ আহমেদ টিপু বলেন, সৃষ্টিকর্তা শোকাহত পরিবারের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.