Sylhet Today 24 PRINT

বাংলাদেশ যুব মহিলালীগ সিলেট জেলা শাখার আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ান অবদি আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় বাংলাদেশ যুব মহিলালীগ সিলেট জেলা শাখার উদ্যোগে অদ্য বিকেল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে ডেইজী সারোয়ার ও নাজনীন আকতার কনার নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভায় মিলিত হয়। সিলেট জেলা শাখার সভাপতি নাজনীন আকতার কনার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলেয়া সারোয়ার ডেইজী। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার দৃঢ প্রত্যয় নিয়ে আরো বক্তব্য রাখেন। নাজিরা বেগম শিলা, মোসাদ্দিকা চৌধুরী, ফাতেমা আক্তার, আফিয়া বেগম, রায়হানা বেগম, তাছলিমা বেগম, নাজমা বেগম, আছিয়া খাতুন, রাশিদা আকতার মনি, রুনা বেগম, জাহানার বেগম, আকলিমা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.