Sylhet Today 24 PRINT

আব্দুস শহীদ গলমুকাপনীর মৃত্যুতে এমদাদ চৌধুরীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২০

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন শায়খুল হাদীস মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী (৮০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিজ্ঞাপন

শোক বার্তায় এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী হুজুরের ইন্তেকালে সিলেটবাসী একজন প্রবীণ আলেমকে হারালো। দেশ ও জাতির এমন দুর্দিনে একের পর এক শীর্ষস্থানীয় উলামায়ের বিদায়ে আমরা আমাদের মাথা তাজদের হারাচ্ছি। আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন আলেমদের চলে যাওয়ায় আমাদের উপর নানা বিপদ মুসিবত, আজাব-গজব আসছে। গলমুকাপনী হুজুরের মৃত্যুতে সিলেট তথা দেশবাসী দ্বীন ইসলামের একজন সাহসী সিপাহশালারকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। হুজুরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.