Sylhet Today 24 PRINT

সিলেট সেনানিবাসে বৃক্ষ রোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জুন, ২০২০

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর  ১৭ পদাতিক  ডিভিশনে বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান ২০২০ এর উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে সিলেট সেনানিবাসের মাল্টিপারপাস শেড প্রাঙ্গণে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যোবায়ের সালেহীন। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুহাম্মদ যোবায়ের সালেহীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সেনানিবাসের সৌন্দর্য রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য অন্তত একটি করে গাছ লাগাবে, পাশাপাশি সেই গাছের পরিচর্যাও করবে। করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এর আগে ভিডিও কনফারেন্সে দেশব্যাপী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.