Sylhet Today 24 PRINT

শিল্পকলার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

বুধবার সিলেট শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে স্ব স্ব বিভাগের প্রশিক্ষণার্থীদের মধ্যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বেলা আড়াইটায় সংগীত শিশু বিভাগের দেশাত্মবোধক গান; নৃত্য শিশু বিভাগের সৃজনশীল নৃত্য; বেলা ৩ টায় চারুকলা বিভাগের চিত্রাংকন (বিষয়: নবান্ন, মাধ্যম : প্যাস্টেল); নাটক বিভাগের একক অভিনয়; আবৃত্তি বিভাগের কবিতা আবৃত্তি; তালবাদ্যযন্ত্র বিভাগের তবলায় লহড়া; বেলা সাড়ে ৩ টায় সংগীত সাধারণ বিভাগের লোকগীতি এবং নৃত্য সাধারণ বিভাগের সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যার যার প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী/উপকরণ নিয়ে আসতে হবে। বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একাডেমীর সকল বিভাগের ১ম থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা নির্ধারিত সময়ে পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.