Sylhet Today 24 PRINT

কানুলাল দেবনাথের মত‍্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ জুলাই, ২০২০

দৈনিক সিলেটের ডাক এর মুদ্রণ ব্যবস্থাপক কানুলাল দেবনাথের মত‍্যুতে শোক প্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটি পরিবার।

কুমিল্লা সদর হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের ডাক পরিবারের এ সদস্য। ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার পান্নার ফুল গ্রামে।

তার মৃত্যুতে এক শোক বার্তায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত ) শ্রীযুক্ত বনমালী ভৌমিক জানান, সিলেটের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে মুদ্রণ বিষয়ে সম্পাদকের প্রতি অনেক আন্তরিক ছিলেন কানুলাল দেবনাথ। লিডিং ইউনিভার্সিটির সাথেও কানুবাবুর সম্পর্ক ছিল দীর্ঘদিনের।

তিনি সজ্জন ব্যক্তিত্ব কানুবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.