ডেস্ক রিপোর্ট | ১৪ অক্টোবর, ২০১৫
সম্প্রতি ঘোষিত বেতন কাঠামোতে সর্বোচ্চ স্তরের কর্মকর্তা ও সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বেতন বৈষম্যের পুনঃবিবেচনার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে আজ বুধবার ১৪ অক্টোবর বাংলাদেশ ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেতন ও চাকুরী কমিশনে অধিকার বিগত গণকর্মচারীদের কোন প্রতিনিধি অন্তর্ভুক্ত না থাকায় কর্মচারীদের কাঙ্খিত প্রত্যাশা যথাযথভাবে পূরণ হয়নি। বর্তমান বাজার মূল্যের প্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণ ও বিদ্যমান ২০ ধাপের বেতন কাঠামো ভেঙ্গে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে ১৯৭৩ সালের ন্যায় ১০ ধাপে বিন্যাস করার দাবী জানানো হয়। জেলা প্রশাসকের বরাবরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুহাম্মদ আমিনুর রহমান।
স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক ইছমাইল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।