Sylhet Today 24 PRINT

শিল্পকলা একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৫

সৃজনশীল বাংলাদেশ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সিলেট শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতাটি ৮টি বিভাগ ও বিষয়ে অনুষ্ঠিত হয়।

বিষয়গুলোর মধ্যে ছিল দেশাত্ববোধক গান; সৃজনশীল নৃত্য; চিত্রাংকন; একক অভিনয়; কবিতা আবৃত্তি; তবলায় লহড়া ও লোকগীতি।

রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নাসরিন আক্তার চৌধুরী, অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, আমিনুল ইসলাম চৌধুরী, জ্যোতি ভট্টাচার্য্য, বিশিষ্ট চারুশিল্পী অরবিন্দ দাস গুপ্ত, সত্যজিৎ চক্রবর্ত্তী, ইসমাইল গণি হিমন, বিশিষ্ট নাট্যশিল্পী রওশন আরা মনির রুনা, খোয়াজ রহিম সবুজ, বিশিষ্ট যন্ত্রশিল্পী অমিত ব্রহ্ম, প্রসেন রায়, সুব্রত মিত্র, বিশিষ্ট নৃত্যশিল্পী শান্তনা দেবী,  বিপুল শর্মা ও সুবর্ণা সাহা। অনুষ্ঠানে প্রতি বিষয়ে ৩ জন করে ২৪ জন ও প্রশিক্ষণ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য ১ জনকে পুরস্কৃত করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.