Sylhet Today 24 PRINT

যমুনা গ্রুপের চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনায় সিলেটে দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ জুলাই, ২০২০

যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে  সিলেট নগরীর হযরত শাহজালালের (রহ.) দরগায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, খান্দুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা ক্বারি তোরাবুল হোসাইন তোয়াফ।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এমএ মতিন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, ইয়াহ্ইয়া মারুফ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাইদুল ইসলাম রাসেল, ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও শাকিল আহমদ সোহাগ, ডিবিসি টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও ইমজার সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, ভিডিও জার্নালিস্ট সেলিম আহমদ, ব্রেকিংস২৪.কমের সম্পাদক এনামুল হক সাজনূর, সাবেক ব্যাংকার হাবিবুর রহমান, সুজন নাথ, জাহেদুর রহমান সুমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.