Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন বই বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মধ্যে ভাতার নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ১শতাধিক  বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন বই বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ভাতার নতুন বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, মো. রাসেল মতলিব তরফদার ফখরু, মো. রফিকুল ইসলাম রুহেল, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েখ আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.