Sylhet Today 24 PRINT

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা পাঠচক্র ফোরাম গঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২০

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা পাঠচক্র ফোরাম গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় সংগঠনের শিবগঞ্জস্থ কার্যালয়ে জেলা সংগঠক সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও এডভোকেট মহিতোষ দেব মলয়ের পরিচালনায় সিলেট জেলার নির্ধারিত সংগঠকদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের সংশ্লিস্টরা জানান, দীর্ঘদিন ধরে বাসদ (মার্কসবাদী) দলের অভ্যন্তরে গুরুবাদী চর্চা, যৌথজীবনকে এড়িয়ে যাওয়া, অগণতান্ত্রিক আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় দল পরিচালনা, ভিন্নমত দমনে নানা চক্রান্ত, গ্রুপিজম ও শ্রেণী আন্দোলন-গণআন্দোলনকে এড়িয়ে নিরাপদ গন্ডিবদ্ধ রাজনীতির বিরুদ্ধে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী ও দলের শীর্ষস্থানীয় ১৬ জন নেতাসহ দলের একাংশের নেতাকর্মীরা  বাসদ (মার্কসবাদী) দলকে একটি র‌্যাডিকাল পেটিবুর্জোয়া দল হিসাবে চিহ্নিত করেন।  ফলে একটি নতুন বিপ্লবী দল গড়ে তোলার আকাঙ্খা থেকে সারাদেশের নেতাকর্মীদের যুক্ত করে ব্যাপকতর আর্দশিক সংগ্রাম পরিচালনার লক্ষ্যে এই পাঠচক্র ফোরাম গঠন করা হয়।


সুশান্ত সিনহা সুমনকে সমন্বয়ক করে গঠিত ফোরামের অন্য সদস্যরা হলেন- হৃদেশ মুদি, মহিতোষ দেব মলয় এডভোকেট, রনেন সরকার রনি এডভোকেট, প্রণব সিংহ, সাজিদুল ইসলাম সাইদুল, সন্তোষ বাড়াইক, ইশরাত রাহি রিশতা, লক্ষী পাল, মিতা সিং, উজ্জল রায় এডভোকেট, নিরঞ্জন সরকার অপু, অপু কুমার দাশ, আমির উদ্দিন, বিশ্বজিৎ চন্দ্র শীল, ফাহিম আহমদ চৌধুরী, শামসুল আলম কাঞ্চন, তানজিনা বেগম ও আসিফ রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.