Sylhet Today 24 PRINT

অধ্যাপক এমাজউদ্দীনের মৃত্যুতে সিকৃবি সাদাদলের সম্পাদকের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শত নাগরিক জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর শিক্ষক সংগঠন সাদাদলের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সামিউল আহসান তালুকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক ও গঠনমূলক পর্যালোচক। তিনি ছিলেন জাতির বাতিঘর। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারাল।

উল্লেখ্য, সিকৃবি কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জুম্মা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.