Sylhet Today 24 PRINT

শার্শায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বেনাপোল প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

যশোরের শার্শায় উপজেলা সমাজ সেবা অফিস এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে  হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

শার্শা উপজেলা শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এ সময় প্রতিবন্ধীদের মাঝে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা এসিল্যান্ড খোরশেদ আলম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.