Sylhet Today 24 PRINT

দূর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু মহাজোটের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

দূর্গা পূজার প্রাক্কালে দেশের বিভিন্ন জায়গায় দূর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

মিছিলটি শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হবে।

মিছিলে সিলেটের সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায় ও জাতীয় হিন্দু যুব-মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিলেট জেলা শাখার সভাপতি সুমন রঞ্জন দাশ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.