Sylhet Today 24 PRINT

সাবেক ক্রিকেটার ও আম্পায়ার জালালউদ্দিনের পরিবারকে সহায়তা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০২০

সিলেট জেলা দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার মরহুম জালালউদ্দিন এর পরিবারকে, সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন ও আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে মরহুমের পরিবারের হাতে আট লক্ষ একুশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। মরহুম জালালউদ্দিন এর পরিবার এর পক্ষে সহায়তা চেক গ্রহন করেন তার পুত্র মিনহাজ জালাল নাবিল ও ভ্রাতা নুরুল ইসলাম।

এসময় সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষে পাচ লক্ষ, দশ হাজার, একশত এক টাকার চেক হস্তান্তর করেন ওমর ওসমান বাপ্পি, মিশাফাক আহমেদ চৌধুরী, আশরাফ আরমান ও আলী ওয়াসিকুজ্জামান অনি।

মৌদুদ পাশার মাধ্যমে আমেরিকা হতে সিলেট সদর থানা এসোসিয়েশন সহ অন্যদের দেয়া অনুদানের দুই লক্ষ, এগারো হাজার টাকার চেক প্রদান করেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হানিফ আলম চৌঃ

ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষে পঞ্চাশ হাজার টাকার চেক হস্তানতর করেন সাবেক জাতীয় ক্রিকেটার এনামুল হক জুনিয়ার, তান্না, সাদী, তাজিন ও এজাজ।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব মাহিউদ্দিন সেলিম আরো পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান  করেন। এবং তিনি তার সন্তান দের মাসিক পাচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করার অংগিকার করেন।

দেশ বিদেশ থেকে যারা সহায়তা করেছেন তাদের সিলেট এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.