Sylhet Today 24 PRINT

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুলাই, ২০২০

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শাখার সমন্বয়ে আসন্ন জন্মাষ্টমী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ এর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিববাড়ী মন্দির কমিটির সভাপতি এডভোকেট প্রতাপ চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি অরিন্দম দাস হাবলু, সাধারণ সম্পাদক অর্পণ দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু, সাধারণ সম্পাদক রিপন বৈদ্য, সুবল দেবনাথ, প্রদীপ কুমার দে মনা, রিপন চন্দ্র পাল, ঝন্টু কুমার দে, বিনেশ কর দুলু, বীরেশ কর ময়না, বাবলু দাস, মিন্টু দাস, অমু কর, মানিক লাল ধর প্রমুখ।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। সভায় আগামী ১১ আগস্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শিববাড়ী মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে আসন্ন জন্মাষ্টমী পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.