Sylhet Today 24 PRINT

জুড়ীতে কোয়াবের অভিষেক অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২০

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জুড়ী শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কোয়াব জুড়ী শাখার সভাপতি  আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমদ তানিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন কোয়াবের প্রতিষ্ঠাতা আহবায়ক মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ক্রিকেট দলের কোচ রাসেল আহমদ, মৌলভীবাজার জেলা কোয়াবের সভাপতি বিমান ঘোষ বিল্কু, সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন, জুড়ী উপজেলা কোয়াবের সহ সভাপতি আরিফুল ইসলাম, শাহরিয়ার মাহবুব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.