Sylhet Today 24 PRINT

নগরীতে মহানগর হকার্সলীগের মিছিল

নিউজ ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

বাংলাদেশ হকার্সলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় শ্রমিকলীগ সভাপতি আলহাজ্ব শুকুর মাহমুদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের সিলেট আগমন উপলক্ষে ও হকারদের পুনর্বাসন দাবীতে গতকাল শুক্রবার মিছিল করা হয়েছে। বেলা ২টা বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে সিলেট জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন হকার্সলীগ সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ শফিক রহমান, সাধারণ সম্পদাক মোঃ আতিয়ার রহমান, মোঃ মতিন মিয়া, মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, লাহিন আহমদ, কাদির হোসেন, হেলাল মিয়া, তাজুল ইসলাম, জাহেদ রাজা, ফিরোজ মিয়া, আলাউদ্দিনসহ হকার্সলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.