Sylhet Today 24 PRINT

জুড়ী উপজেলা ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২০

জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটসের সহযোগিতায় চলমান স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইনকে অধিক গতিশীল এবং সাধারণ মানুষের মধ্যে মাস্কের অধিক ব্যবহার নিশ্চিত করার লক্ষে জুড়ী উপজেলা স্কাউটসকে ৩ শতাধিক মাস্ক উপহার দিয়েছে জুড়ী উপজেলা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের কক্ষে উপস্থিত ছিলেন  জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ। আনুষ্ঠানিকভাবে উপজেলা স্কাউটস এর প্রতিনিধির কাছে উপহার তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সভাপতি কামরুল হোসেন পলাশ,  সহ-সভাপতি কুতুব উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ শাওন,সহ শৃঙ্খলা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.