Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের গাছের চারা বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে দুই শতাধিক ফলজ, বনজ  ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার নেতাকর্মীদের হাতে এ চারা গাছগুলো তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা স্মরণ করিয়ে নেতাকর্মীদের সঠিক ভাবে সবুজ বনায়নে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্যা ন্যাচার গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমদ, পৌর ছাত্রলীগ নেতা সায়েম আহমদ, শ্রমিক লীগ নেতা শাহিন আহমদ, যুবলীগ নেতা শাকিল চৌধুরী তপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.