Sylhet Today 24 PRINT

সিলেটে রেজিস্ট্রেশন শুরু সমকাল সুহৃদ সমাবেশের ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ আগস্ট, ২০২০

করোনাকালীন গৃহবন্দি শিশু-কিশোরদের প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট। সমকালের পাঠক সংগঠনের উদ্যোগে ‘শিশু-কিশোর ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা-২০২০’ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

সিলেট বিভাগের শিশু-কিশোররা নিজেদের বাসাবাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই বিভাগের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এদের মধ্যে ৩য় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গ্রুপ এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপ থাকবে। প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; যা সরাসরি সমকাল সুহৃদ সমাবেশের ফেসবুক পেইজে প্রচারিত হবে।

এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের আগ্রহী শিক্ষার্থীরা বাসাবাড়িতে বসে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেটের ফেসবুক পেইজ https://www.facebook.com/Suhridsylhet/ বা সরাসরি এই লিংকে  লগইন করে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর আয়োজকরা যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিযোগীদের মোবাইলের মাধ্যমে প্রতিযোগিতার সময়সহ অন্যান্য নিয়মাবলী জানিয়ে দেবেন।

বাংলা, ইংরেজি, মুক্তিযুদ্ধ-বাংলাদেশ, সাধারণ জ্ঞান ও খেলাধুলা বিষয়ে নৈমিত্তিক বা multiple-choice পদ্ধতিতে শিশু কিশোর ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

এছাড়া যেকোনো তথ্যের জন্য প্রয়োজনে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলার সভাপতি (01717415758) ও সাধারণ সম্পাদকের (01764561996) সঙ্গে যোগাযোগ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.