Sylhet Today 24 PRINT

বিএনপি নেতার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ আগস্ট, ২০২০

সি‌লেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ড সভাপতি হাজী আমিনুর র‌শীদ খোকনের মৃত্যুতে, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।

মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, হাজী আমিনুর রশীদ খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের প্রতি গভীর আস্থাশীল ছিলেন তিনি। তিনি ১১ নং ওয়ার্ড সহ বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমরা তার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে যে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতবাসী করেন-আমীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.