Sylhet Today 24 PRINT

সাবেক মেয়র কামরানের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা ও মন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ আগস্ট, ২০২০

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, নগরীর বিভিন্ন মাদ্রাসা ও মন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিলেট নগরীর ছড়ারপার, কাজিরবাজার মাদ্রাসা ও সোবহানীঘাট মাদ্রাসা ও রামকৃষ্ণ মিশনে এসব খাদ্যসামগ্রী বিতরণে পৃথক পৃথক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু।

এছাড়া অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য তপন মিত্র, দিবাকর ধর রাম, জুবের খান, আওয়ামী লীগ নেতা বিলাল খান, মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা বদরুল হোসেন কামরান, যুবনেতা এম ইলিয়াছি চৌধুরী দিনার, ছাত্রনেতা জুনেল আহমদ, আলী হোসেন আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.