Sylhet Today 24 PRINT

ঢাবি ছাত্রলীগ সভাপতির উদ্যোগে সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০২০

‘মুজিববর্ষের অঙ্গিকার তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের উদ্যোগে, সিলেট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

রোববার (২০ আগস্ট) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় এই বৃক্ষরোপণ আয়োজন করা হয় এবং শতাধিক বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।

সিলেটের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, এবং স্থানীয় সিলেট জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতি এবং সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পাদন করা হয়।

কর্মসূচির উদ্যোক্তা মাহমুদুল হাসান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস দাদার নির্দেশে ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে আমরা আজ এ কর্মসূচি পালন করছি।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রলীগ নেতাকর্মীরা স্ব স্ব এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.