Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাহিত্য আড্ডা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ারের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকালে স্টুডেন্টস কেয়ারের কার্যালয়ে আয়োজিত সাহিত্য আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক কবি সরকার আমিন।

বিশেষ অতিথি হিসেবে সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন কবি শাহেদ কায়েস ও কথা সাহিত্যিক স্বকৃত নোমান। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা এম. শামীম আহমেদ বলেন, এমন কিছু গুণী জনের কথা ও আলোচনা শোনে আমরা আনন্দিত ও গর্বিত।

এ সময় তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাহিত্য অনুরাগী মুক্তাদির আহমদ মুক্তাকে বিশেষ ধন্যবাদ জানান। সংঘটনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মাছুম মিয়া বলেন, আমরা এই সাহিত্য আড্ডার ধারাবাহিকতা রক্ষা করতে চেষ্টা করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.