Sylhet Today 24 PRINT

ব্যবসায়ী বজলুল হক দারা’র মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ আগস্ট, ২০২০

নগরীর কুমারপাড়ার বড়বাড়ির বাসিন্দা, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর খালাত ভাই, ব্যবসায়ী বজলুল হক দারা মারা গেছেন। ব্যবসায়ী বজলুল হক দারা’র মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ৩ টার দিকে কুমারপাড়া বড়বাড়ির নিজ বাসায় তিনি মারা যান।

এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৪ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.