Sylhet Today 24 PRINT

শমশেরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউট লেট শাখার উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার চৌমুহনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউট লেট (এজেন্ট) শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, আবেদ আহাম্মদ খাঁন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শমশেরনগর আউট লেট শাখার উদ্বোধন করেন।

শাখা ব্যবস্থাপক আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ রায়হান ফারুকের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো. আলী ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.