Sylhet Today 24 PRINT

সি আর দত্ত’র মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরামের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ আগস্ট, ২০২০

সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার (৪নং সেক্টর) মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম মারা গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) আমেরিকার ফ্লোরিডায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১: সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার সি আর দত্তের বিশাল ভূমিকা ও পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে "সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ এর গঠনে ও যুদ্ধাপরাধীদের বিচার সুনিশ্চিত করতে বিশাল ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.