Sylhet Today 24 PRINT

উপশহরে মোহনা সুইটস এর দ্বিতীয় শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২০

সিলেট নগরীর উপশহরস্থ বি ব্লকের মেইন রোডে মোহনা সুইটস এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, কাউন্সিলর সান্তনু দত্ত সনতু, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, যুবলীগ নেতা শামীম ইকবাল, ব্যবস্থাপক বিশ্বজিৎ গোপ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মন্ডলীর সদস্য টিপু দত্ত পুরকায়স্থ, মান্না দেব, বেলাল আহমদ, নন্দলাল গোপ, জুয়েল আহমদ, মামুনুর রহমান, চন্দ্রজিত গোপ, দিপন তালুকদার, গ্রীণভিউ পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. তৌফিকুল আলম বাবলু, দুলাল কর্মকার, দুলাল সেনসহ প্রমুখ।

মোহনা সুইটস কর্তৃপক্ষ জানায়, উপশহর শাখায় নরমাল মিষ্টি, স্পেশাল মিষ্টি, বাহারি দই আইটেম, বেকারি আইটেমের পাশাপাশি থাকছে গরম গরম লালমোহন, প্রিমিয়ার লালমোহন, মাওয়া লাড্ডু, প্রিমিয়াম কালোজাম, প্রিমিয়াম লালমোহন, ছানার প্যাড়া সন্দেশসহ সিলেটের ঐতিহ্যবাহী রসমালাই ও ডায়াবেটিস মিষ্টি। এছাড়াও দেশ বিদেশের খাঁটি মধু পাওয়া যাবে এই শাখায়।

সঠিক মূল্যে খাঁটি মিষ্টান্ন পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ব্যবসা পরিচালনা করে যাবে মোহনা সুইটস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.