সংবাদ বিজ্ঞপ্তি | ০১ সেপ্টেম্বর, ২০২০
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুহিনুর আহমদের মা শামসুন্নাহার বেগম (৭০) মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে এক শোক বার্তা পাঠান তিনি।
শোক বার্তায় তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খালপাড় গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদের মা শামসুন্নাহার বেগম মারা গেছেন। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।