Sylhet Today 24 PRINT

আজ সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন সিলেট বিএনপির নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সকাল ৯টায় মৌলভীবাজারে সাইফুর রহমানের কবর জিয়ারতে যাবেন সিলেটের বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সিলেট সিটি করপোরেশনের মেয়র, মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাইফুর রহমান। তার শেষ ইচ্ছানুযায়ী মৌলভীবাহারের বাহারমর্দনে নিজের গ্রামের বাড়িতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.