Sylhet Today 24 PRINT

পূজা পরিষদের বার্ষিক প্রতিনিধি সভা শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভা শুক্রবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌহাট্টাস্থ শ্রী শ্রী ভোলাগিরী আশ্রমে উক্ত সভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সভায় সিলেট জেলা শাখার অন্তর্গত সকল উপজেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক, সিলেট মহানগর শাখার অন্তর্গত মহানগরীর সকল সার্বজনীন পূজা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

সিলেট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এই আহবান করেন।

বিবৃতিতে বলা হয়, এবারের শারদীয় দুর্গাপূজা করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতির কারণে, সরকারের স্বাস্থ্যবিধি মেনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিলেট জেলা ও মহানগর পর্যায়ে পূজা আয়োজনের প্রস্তুতি এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগর নেতৃবৃন্দ স্ব স্ব পূজা কমিটির প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন। একই সাথে উপজেলা শাখার নেতৃবৃন্দ নিজ নিজ উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত পূজার তালিকা সভায় উপস্থাপনের অনুরোধ করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.