Sylhet Today 24 PRINT

মধুবন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নয়া কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ সেপ্টেম্বর, ২০২০

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ২০২০-২০২১ সালের নয়া কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নয়া কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির প্রথম সদস্য আছাদ উদ্দিন আহমদ চৌধুরী। সভা পরিচালনা করেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

পরবর্তীতে উপস্থিত মার্কেটের ব্যবসায়ীবৃন্দের সমর্থনে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেটের প্রবীণ ব্যবসায়ী মতছির আলী। সভা পরিচালনা করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

করোনাকাল বিবেচনায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নির্বাচন না করে সিলেকশনের মাধ্যমে নজরুল ইসলামকে সভাপতি ও মো. আলা মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য দেন কফিল আহমদ, ফিরুজুল ইসলাম, ফারুক আহমদ, সালেহ আহমদ, মো. আব্দুল হান্নান, ফখরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ, গিয়াস উদ্দিন, দুলাল হুসেন, কাজী দিলাল আহমদ, জসিম আহমদ, মোস্তাক আহমদ, রাসেল আহমদ, ছালিক আহমদ, হারুন আহমদ, মনিরুল ইসলাম ফুহাদ চৌধুরী, জাকির হুসেন, আহমদ আলী, শিহাব আহমদ, নাদেরুল ইসলাম, অমর বাবু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.