Sylhet Today 24 PRINT

আফতাব হোসেন চৌধুরীর মৃত্যুতে গণফোরামের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সিলেট জেলা গণফোরামের সাবেক সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন তারা।

শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.