Sylhet Today 24 PRINT

সাংবাদিক ওলিউর রহমানের মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মো. ওলিউর রহমানের মাতা আবেদা খাতুন মারা গেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ৭ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী স্বজন রেখে গেছেন।

এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.