Sylhet Today 24 PRINT

শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি :  |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

মহান শিক্ষা দিবস স্মরণে আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের শিবগঞ্জস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সংগঠক বিশ্বজিৎ চন্দ্র শীল।

তানজিনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের প্রাক্তন নেতা নিরঞ্জন সরকার অপু, পথের প্রদীপ পাঠশালার সংগঠক আমির উদ্দিন, নগর সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, শামসুল আলম কাঞ্চন, আসিফ রহমান, আয়েশা বেগম, বিবেক পাত্র প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.