Sylhet Today 24 PRINT

আল্লামা শফীর মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ সেপ্টেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সিসিক মেয়র বলেন, দেশে কওমি মাদ্রাসা শিক্ষার বিস্তার তথা ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে সারা জীবন কাজ করে গেছেন আল্লামা শাহ আহমদ শফী। বাংলাদেশে দেওবন্দের অনুসারী আলেমদের মধ্যে জ্যেষ্ঠতম এই ইসলামি চিন্তাবিদ কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.