Sylhet Today 24 PRINT

সিসিক মেয়রের রোগমুক্তি কামনায় ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ করোনায় আক্রান্তদের রোগমুক্তি কামনায়, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান, আলহামরা মার্কেট কমিটির সভাপতি শামসুল আলম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুসহ করোনায় আক্রান্তদের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহেল, কোষাধ্যক্ষ আমজাদ আলী, শুকরিয়া মার্কেট কমিটির সভাপতি ফুয়াদ আহমদ, মধুবন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আলা মিয়া, দরগা বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন, সহির-খয়রুন প্লাজা মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.