Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়নের সিলেট বিভাগীয় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :  |  ১৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সিলেট বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় রিকাবীবাজারস্থ সিপিবি অফিসে এই বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল হাসান জাহিন, সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, মৌলভীবাজার জেলার সভাপতি সুবিনয় রায় শুভ, সুনামগঞ্জ জেলার সভাপতি দুর্যোধন দাস, হবিগঞ্জ জেলার সভাপতি প্রণব দেব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

বিভাগীয় সভায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ‘আগামী ১৯ ও ২০ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করতে সিলেট বিভাগের চার জেলার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।’ করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.