Sylhet Today 24 PRINT

কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমকে জেলা বিএনপির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননন্দিত কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এর ফলে সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো সুসংসহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ফরহাদ চৌধুরীর শামীম একাধারে রাজপথের পরিক্ষীত সৈনিক ও বার বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলার। তার মতো ত্যাগী নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলে ঠাই পাবে। যোগ্য নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.