Sylhet Today 24 PRINT

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে রেজা কিবরিয়ার শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন গণফোরাম আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় গণফোরাম আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে জাতি এক বিশিষ্ট আইনজীবীকে হারালো। অত্যন্ত সৎ ও দক্ষ এ আইনজীবীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

ড. রেজা কিবরিয়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.