Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর জন্মদিনে নিম্বার্ক আশ্রমে প্রার্থনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে, সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নিম্বার্ক আশ্রমে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উক্ত প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সাবেক কাউন্সিলর চন্দন রায়, কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, মহানগর আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, বলাই দত্ত, সুব্রত দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, চিন্ময় চৌধুরী, বিধান পাল, এডভোকেট লিটন চৌধুরী, অরুন বিশ্বাস, রকি দেব জোনাক চৌধুরী প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.