Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৫

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশুরোগ মুক্তি কামনা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী কে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার লক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল বৃস্পপতিবার বাদ আছর মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার কামাল মিয়া, সোলেমান হোসেন, দুলাল আহমদ, খসুরুজ্জামান, হোসেন মাহমুদ, আব্দুর রহিম, হুমায়ুন আহমদ, সিরাজ খান, সেলিম আহমদ, রাজিব কুমার দে রাজু, কামাল আহমদ ও আলাউদ্দিন মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.