সংবাদ বিজ্ঞপ্তি | ০৮ অক্টোবর, ২০২০
সিলেট মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের ছোট ভাই তারেক আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় তিনি বলেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান নগর বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী খালেদের ছোট ভাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম তারেক আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।