Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে হামলার প্রতিবাদে কাল সিলেটে ছাত্রজোটের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৮ অক্টোবর, ২০২০

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মৌলভীবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলার নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। সারাদেশে যখন মানুষ ধর্ষকদের বিচারের জন্য আন্দোলনে নামছে তখন ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা করছে। দেশের মানুষকে সাথে নিয়ে এসব হামলাকারী সন্ত্রাসীদের রুখে দিতে হবে। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই আমরা।’

এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, ধর্ষকদের আশ্রয়দাতাদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে আগামী সোমবার (১২ অক্টোবর) সিলেটে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.